1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে কাগজপত্র ছাড়াই প্রণোদনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৫৩ Time View

বর্তমানে দেড় লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সের প্রণোদনায় কোনো ধরনের কাগজপত্র লাগে না।  এর আওতা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  এখন থেকে পাঁচলাখ টাকা অথবা ৫ হাজার মার্কিন ডলার ব্যাংকিং চ্যানেলে পাঠালে প্রণোদনা দেওয়া হবে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই।  রেমিটেন্সের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে কাগজপত্র জমা দিতে হবে দু’মাসের মধ্যে।  চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিই্ও) এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠিয়েছে।এতে বলা হয়েছে, বতর্মানে সার্বিক অবস্থায় গ্রাহকের সুবিধা বিবেচনা করে বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের উপর প্রতিবারে সর্বোচ্চ পাঁচ হাজার মার্কিন ডলার অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ পাঠানোর জন্য কাগজপত্রাদি ব্যতিরেকে প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে।নগদ সহায়তার জন্য পাঁচ হাজার মার্কিন ডলার অথবা পাঁচ লাখ টাকার অধিক রেমিটেন্সের ক্ষেত্রে প্রাপক ১৫ কার্যদিবসের মধ্যে দাখিল করার বাধ্যবাধকতা শিথিল করে কাগজপত্রাদি দাখিলের সময়সীমা দু’মাস পর্যন্ত বর্ধিত করা হলো। এ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।আগে একজন প্রাপককে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে প্রতিবারে ১ লাখ ৫০ হাজার টাকার অধিক রেমিটেন্সের ক্ষেত্রে ১৫ কার্যদিবসের মধ্যে কাগজপত্রাদি রেমিটেন্স প্রদানকারী ব্যাংক শাখায় দাখিল করার বিধান ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ