1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৬ বছর নিষিদ্ধ আফগান ব্যাটসম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩ Time View

উইকেট রক্ষক ব্যাটসম্যান শফিকুল্লা শফিককে ৬ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০১৯-২০ মৌসুমে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তিনি। সিলেট থান্ডারের হয়ে গেল বিপিএল খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২০১৮ সালের আফগানিস্তান প্রিমিয়ার লিগেও একই কাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন শফিক। রবিবার (১০ মে) তাঁর বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ শিকার করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে শফিককে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে দেশটির ক্রিকেট বোর্ড।

এন্টি করাপশন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে চারটি নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে। শফিকুল্লাহর বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে-ফিক্সিং কিংবা যে কোনোভাবে তাতে প্রভাব রাখা। ঘরোয়া ম্যাচে ইচ্ছাকৃত ভাবে খারাপ পারফর্ম করা।

ম্যাচে কোনো কাজ করার জন্য ঘুষ গ্রহণ কিংবা গ্রহণে সম্মত হওয়া, তদন্ত কাজ বাধাগ্রস্ত করার চেষ্টাসহ আরও কয়েকটি অভিযোগ। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে ২৪টি ওয়ানডে আর ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

জাতীয় দলের নিয়মিত সদস্যই ছিলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন। গেল বিপিএলে সিলেটের হয়ে তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। তিন ম্যাচে শফিকুল্লাহর ইনিংসগুলো ছিল-২, ৬ এবং ১০ রান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিনিয়র এন্টি-করাপশন ম্যানেজার সাইদ আনোয়ার শাহ কোরায়শী বলেন, ‘এটা সেই সব খেলোয়াড়দের জন্য সতর্কবার্তা যারা মনে করে, তাদের অনৈতিক কাজ এসিবির দুর্নীতি দমন ইউনিট প্রকাশ করবে না। যা ভাবা হয় তার চেয়ে অনেক বেশি আমাদের নজরদারি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ