1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন আরো ৭২ জন পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩ Time View

মহামারী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে আরো ৭২ জন পুলিশ সদস্য আজ হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত দেড় শতাধিক পুলিশ সদস্য।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম শানতু জানান, রবিবার ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তিনি বলেন, হাসপাতাল ত্যাগ করার সময় তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের আক্রান্ত সদস্য, কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

আক্রান্তরা পুলিশ সদরদপ্তর, ডিএমপি, বিশেষ শাখা, সিআইডি, এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ, এ টি ইউ, টি এন্ড আই এম সহ নারায়ণগঞ্জ, নরসিংদী, পাবনা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্য।

বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে। এখন পর্যন্ত প্রায় ১৫০০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন যার অর্ধেকই ডিএমপিতে কর্মরত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ