1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

‘গার্মেন্টস সমস্যা নিয়ে সরকারের ভূমিকা রেফারির’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১২
  • ১২২ Time View

‘গার্মেন্টস মালিক ও শ্রমিকরা উভয়ে তাদের স্বার্থ দেখছেন। সরকার রেফারির ভূমিকা পালন করছে।’

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু এ কথা বলেন।

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিয়ে সরকারের অবস্থান ও করণীয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সমস্যা নিরসনে শ্রম মন্ত্রণালয়ে বৈঠক চলছে বলেও শামসুল হক টুকু উল্লেখ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানব পাচার নিয়ে বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ সতর্ক রয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোরিয়ার সহযোগিতায় আইসিটি সেন্টারের উদ্বোধন করা হয়।

গার্মেন্টস শ্রমিক সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে টুকু বলেন, ‘মালিক-শ্রমিক মিলে আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুকু বলেন, ‘আইন-শৃঙ্খলার দায়িত্ব আমাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশুলিয়াসহ যে সব জায়গায় এ ধরনের অসন্তোষ আছে সে সব জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে।’

টুকু বলেন, ‘শ্রমিক তার স্বার্থ দেখছেন, মালিক তার স্বার্থ দেখছেন। এর মধ্য দিয়ে আলাপ-আলোচনা চলছে। সরকার রেফারির দায়িত্ব পালন করছে। এ সংকট তাড়াতাড়ি নিরসন হবে বলে আমি মনে করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ