1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

কৃষি কার্যক্রম মনিটরিংয়ে ৬৪ জেলার দায়িত্বে কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষি কার্যক্রম মনিটরিংয়ে ৬৪ জেলায় ৬৪ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।এতে বলা হয়, গত ২ মার্চ কৃষি মন্ত্রণালয় ও দফতর/সংস্থার কর্মকর্তাদের ৬৪টি জেলার ‘বঙ্গবন্ধু কৃষি উৎসব’ মনিটরিংয়ের দায়িত্ব প্রদান করা হয়। এখন করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কৃষি কার্যক্রম মনিটরিংয়ের জন্য কর্মকর্তাদের ওই কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হলো।প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে, অধিক ফসল উৎপাদন করতে, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ও কোনো জমি যেন পতিত না থাকে সে বিষয়ে কী কী ব্যবস্থা গৃহীত হয়েছে- দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ বিষয়গুলো দেখবেন।বোরো ধান কর্তনের অগ্রগতি, কৃষি যন্ত্রপাতি ব্যবহার, শ্রমিকের চাহিদা ও জোগানের বিষয়ও দেখবেন কর্মকর্তারা।এ ছাড়া কর্মকর্তারা আউশে প্রণোদনা, আউশের বীজতলা ও বপন পারিবারিক সবজি বাগান স্থাপনের অগ্রগতি; খাদ্য মন্ত্রণালয়ের ধান ক্রয়ের জন্য কৃষকের তালিকা প্রণয়নের অগ্রগতি; সবজি, ফল, ফুল ও অনন্য কৃষি পণ্য বিপণনে সহায়তা প্রদান এবং প্রণোদনার আওতায় ৪ শতাংশ সুদে ১৯ হাজার ৫০০ কোটি টাকা কৃষি ঋণ গ্রহণে কৃষককে সহায়তাও দেবেন।কৃষি উৎপাদন বৃদ্ধিতে অন্যান্য কার্যক্রম, সমস্যা/চ্যালেঞ্জ, সুপারিশ অথবা অন্যবিধ বিষেয়ে কর্তৃপক্ষকে নিয়মিত অবহিতও করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ