1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

অস্ট্রেলিয়া থেকে ফিরছেন আটকেপড়া ১৫৭ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৪ Time View

করোনায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি অস্ট্রেলিয়া থেকে ফিরছেন। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বাণিজ্যিক প্লেনের একটি বিশেষ ফ্লাইটে আজ শুক্রবার (০৮ মে) দুপুরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ঢাকার উদ্দেশে তারা যাত্রা করেছেন।ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানায়, ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৯ মে (শনিবার) স্থানীয় সময় আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে অবতরণ করবে।বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় সব বাংলাদেশিদের প্রাথমিকভাবে ‘নিডস্ অ্যাসেসমেন্ট’-এর জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়।  এতে অস্ট্রেলিয়ায় আটকে পড়া তিন শতাধিক ব্যক্তি বাংলাদেশে ফেরত যেতে ইচ্ছা প্রকাশ করে।  ফলে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ ফ্লাইটের অনুমতি নিয়ে বাংলাদেশ হাইকমিশন সিডনি থেকে ঢাকার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ভাড়ার সব কার্যক্রম সম্পন্ন করা হয়।  টিকিট ক্রয়ের সময় যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ওই  ফ্লাইটটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে মেলবোর্ন থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এই বিশেষ প্লেন ভাড়া করা হয়।  যা আজ দুপুর ১টায় ঢাকার উদ্দেশে অস্ট্রেলিয়া ছেড়ে গেছে।করোনায় অস্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত যেতে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন এবং মিল্টন ট্রাভেলস সেন্টারের সহযোগিতায় বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা সার্বিক ব্যবস্থা নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ