1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

টাঙ্গাইলে ওসি-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৪ Time View

টাঙ্গাইলে পুলিশের একজন পরিদর্শক (ওসি) ও চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১২ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।আক্রান্তদের মধ্যে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানসহ এ উপজেলায় আরো একজন, ধনবাড়ী উপজেলার তিনজন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুইজন, দেলদুয়ারে দুইজন ও মির্জাপুর উপজেলার দুইজনের নাম জানা গেছে।সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত তিনদিনের ২৮৫টি রিপোর্ট পেন্ডিং ছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১২০টি নমুনায় ১২ জনের করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়। এদের মধ্যে একজন ওসি এবং চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। এদের মধ্যে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই ১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ