1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৪ Time View

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাট ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে। তিল ধারণের ঠাঁই নেই ফেরিঘাট আর রিকশা-অটো স্ট্যান্ডে। গত ১০ দিনের যাত্রীর ঢলকেও হার মানিয়েছে বৃহস্পতিবারের (৭ মে) ঢাকামুখী যাত্রীদের চাপ। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিতে করে আসছে শত শত ঢাকামুখী যাত্রী। শপিংমল ও মার্কেট খুলে দেয়ার ঘোষণায় এসব যাত্রীরা দক্ষিণবঙ্গের নিজ বাড়ি হতে লকডাউন ভেঙে ঢাকামুখী হতে শুরু করেছেন। প্রতিটি ফেরিতেই শত শত লোক পার হয়ে আসছে শিমুলিয়া ফেরিঘাটে। এখানে এসেও যেন তিল ধারণের ঠাঁই নেই যানবাহনের স্ট্যান্ডগুলোতে। ফেরিতে যেমন চাপাচাপি আর গাদাগাদি করে শিমুলিয়া ঘাটে এসেছেন এখানে এসেও একই অবস্থা যানবাহনের জন্য।বাস না থাকায় অটো স্ট্যান্ডগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঢাকা যাওয়ার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ছেন। তবে বাস না পেয়ে আজও আটো, টেম্পু, নসিমন, করিমন, মাইক্রো, থ্রি হুইলার, ইয়েলো ক্যাব, রেন্ট-এ-কার ও শত শত মোটরসাইকেলে এসব যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা গেছে। উবার বন্ধ থাকায় উবারের মোটরসাইকেলগুলো এখন শিমুলিয়া ঘাট থেকে ঢাকায় প্রতিনিয়ত অফলাইনে যাতায়াত করছে। যারা সিঙ্গেল যাত্রী তারা মোটরসাইকেলে ঢাকায় চলে যাচ্ছেন। তবে এ পথে ঢাকায় যেতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল কবির জানান, ঘাটে সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল দেখা গেছে। গার্মেন্টস কর্মীদের হার মানিয়েছে আজ সকালের যাত্রীর চাপ। নানা শ্রেণি-পেশার মানুষ এখন ছুটছে ঢাকার কর্মস্থলে। করোনার কোনো ভয় নেই তাদের মধ্যে।মাওয়া ট্রাফিক জোনের টিআই হিলাল উদ্দিন জানান, আজ সকাল থেকেই ঢাকামুখী যাত্রীর চাপ। ঘাটে বাস না থাকলেও অসংখ্য উবার ও পাঠাওয়ের মোটরসাইকেল আর গাড়ি যাত্রীদের ঢাকা নিচ্ছে। তবে তা অফলাইনে চলছে। সেই সঙ্গে নসিমন, করিমন, টেম্পু, অটো, ইয়েলো ক্যাবসহ নানা ধরনের যানবাহনে যাত্রীরা ভেঙে ভেঙে বিকল্প পথে ঢাকা যাচ্ছেন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে দিনে চার থেকে পাঁচটি ও রাতে সাত থেকে আটটি ফেরি চলাচল করছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি দেখা গেছে। প্রতিদিনই যাত্রী বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ