1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

‘সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৫ Time View

করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।আজ মঙ্গলবার (৫ মে) সকালে তার সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন।তিনি বলেন, এ করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে।বিএনপির জাতীয় ঐক্যের প্রস্তাব নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ২১০টি দেশে বিস্তার ঘটেছে। আমাদের প্রতিবেশীসহ পৃথিবীর কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনো প্রয়োজন দেখা দেয়নি। এ সংকটে প্রয়োজন চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয় গড়ে তোলা। চিকিৎসাবিষয়ক দক্ষ, যোগ্য ও অভিজ্ঞদের নিয়ে এবং বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে নিয়ে অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করা।তিনি বলেন, করোনার অভিন্ন টার্গেট দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই। টাস্কফোর্স বিভিন্ন দেশে হয়েছে হচ্ছে তবে সেটা ভ্যাকসিন রিলেটেড কিংবা চিকিৎসাবিষয়ক। রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তথা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে বলে মনে হয় না। রাজনৈতিক দলের মধ্যে করোনাবিষয়ক অহেতুক প্রয়োজনীয়তা কী?আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলগুলোর এখন প্রয়োজন জনগণের পাশে দাঁড়ানো, নিজেরা সচেতন হওয়া, অন্যকে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই করোনা সংকটকালেও সরকারের কথায় কথায় ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদগার করছেন। অথচ তারা কখনো জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমি মির্জা ফখরুলকে প্রশ্ন রাখতে চাই-এই দুর্যোগের সময় তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে করোনা মোকাবিলায় কিছুই কী দিতে পেরেছেন? পার্শ্ববর্তী দেশে দেখুন কংগ্রেস তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে।সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন কিন্তু আন্তর্জাতিকভাবে ফোর্বস ও দ্য ইকোনমিস্টের মতো প্রেস্টিজিয়াস সাময়িকী তার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে। শেখ হাসিনার সাফল্যের বিষয়টি দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। করোনা সংকট মোকাবিলায় তার নেতৃত্ব ও গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ