1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

ভোলায় তোফায়েল আহমেদ এর পক্ষে খাদ্য সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৪ Time View

করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, শ্রমজীবী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।গতকাল রবিবার দুপুরে তার পক্ষ থেকে ভোলা পৌর সভার ১৫’শ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ভোলা পৌর সভার ৯টি ওয়ার্ডে এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে।খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক মো. সিরাজুল ইসলাম  পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব জানায়, সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর নির্দেশে তার পক্ষে করোনা মোকাবিলায় কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছি। যত দিন পর্যন্ত  এই সংকট থাকবে তত দিন আওয়ামীলীগ এর নেতাকর্মীরা করোনায় কর্মহীনদের পাশে থাকবে বলেও জানান তিনি।ইতিমধ্যে ভোলা সদর উপজেলায় তোফায়েল আহমেদ এর পক্ষে ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। যতদিন পর্যন্ত করোনা ভাইরাস থাকবে। ততদিন পর্যন্ত পর্যায় ক্রমে এই খাদ্য সহায়তা বিতরন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ