1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

স্পিকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩৬ Time View

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে খাদ্য সংকটে থাকা দরিদ্র মানুষের মাঝে আজ রবিবার এই ত্রাণ বিতরণ করা হয়।

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে ও গ্রীণ ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড আয়োজনে ১৩ নং রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। এ সময় গ্রীণ ভিশন সঞ্চয় ও সমবায় সমিতির পীরগঞ্জ শাখার চেয়ারম্যান শাহিদুল ইসলাম পিন্টুসহ স্থানীয় স্থানীয় আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা সংকট দেখা দেওয়ার পর ইতোপূর্বে স্পিকারের নিজস্ব তহবিল হতে পীরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে দুই ধাপে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্কতামূলক সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ