1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

সাভারে করোনা শনাক্ত ৮ জনের ৭ জনই পোশাক শ্রমিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩২ Time View

সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের সাতজনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাদের বয়স ৩৫ থেকে ৩৬ বছরের মধ্যে।

তারা যেসব এলাকায় থাকতেন শুক্রবার ওই সব এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ। এ নিয়ে সাভারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক পোশাক কর্মী করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। যাচাইবাছাই করে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। তাদের আটজনের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় সাভারে আক্রান্ত হওয়া আটজনের মধ্যে সাতজন পৌর এলাকার উলাইলের তিনটি কারখানার শ্রমিক। তাদের রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ