1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

করোনাভাইরাস রোধে বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। 

বিমানবাহিনীর পক্ষ থেকে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এর কর্তৃপক্ষের নিকট মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং হ্যান্ড গ্লাভস সহ চিকিৎসা সহায়ক সামগ্রী হস্তান্তর করেন। 

করোনাভাইরাসের কারণে উদ্ভুত এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সমাজের নিম্ম আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঘাঁটি বঙ্গবন্ধু ও এর  পাশ্ববর্তী এলাকার নিম্ম আয়ের জনগণের মাঝে আজ সোমবার উপযুক্ত প্যাকেটের মাধ্যমে চাউল, ডাল, তৈল, পেয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে। সামাজিক দুরত্ব বজায় রেখে বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ এই সাহায্য বিতরণ করেন। 

জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ