1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ সেল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম তদারকিতে উপ-সচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের সমন্বয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠন করছে সরকার। এ সেল গঠনের জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে আজ রবিবার চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থার সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গত বছরের ন্যায় দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।’

এ কার্যক্রমে সার্বিক সমন্বয়র জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের নাম পাঠানোর বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়।

সকল মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপ-সচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলে (depu2@mopa.gov.bd) সফট কপি পাঠানোর জন্য চিঠিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ