1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ঢাকার সব ফ্যাক্টরি বন্ধের হুমকি দিলেন গার্মেন্ট মালিকরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ১১৫ Time View

আশুলিয়ার পোশাক শিল্প কারখানার মালিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিজিএমইএ’র সভাপতির কাছে ঢাকার পোশাক শিল্প মালিকরা কারখানার প্রতীকি চাবি হস্তান্তর এবং স্মারকলিপি দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ঢাকার কারখানাও বন্ধ করে দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

সোমবার বিজিএমইএ’র অফিসে সভাপতির মো. সফিউল ইসলামের কাছে ঢাকা শহরের পোশাক শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে এ চাবি হস্তান্তর ও স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পের ক্রান্তিকালে যে সকল নৈরাজ্য চলছে, তা অবিলম্বে বন্ধ এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

আশুলিয়া বন্ধ থাকায় প্রতিদিন হাজার কোটি টাকার রফতানি বন্ধ রয়েছে, উল্লেখ করে এতে জানানো হয়, এরই মধ্যে বিশ্ববাজারের ক্রেতারা বাংলাদেশের ওপর আস্থা হারিয়ে রফতানি আদেশ অন্য দেশে দিতে শুরু করেছে এতে বাজার হারাচ্ছে বাংলাদেশ।

আশুলিয়ায় অবস্থিত কারখানাগুলোর বিপুল পরিমাণ তৈরি পোশাক রফতানি আদেশ বাতিল হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

৩০ বছরের তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ ইমেজ এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে এতে বলা হয়, রফতানি আদেশের ক্ষেত্রে অস্বাভাবিক হারে ব্যাংক ঋণের বোঝা বাড়ছে।

তৈরি পোশাক শিল্প মালিকরা জানান,  আশুলিয়ার কারখানাগুলো বন্ধ থাকার কারণে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে দেশের সার্বিক অর্থনীতি হুমকির সন্মুখীন। এসব ঘটনায় উদ্যোক্তারা তাদের বিনিয়োগ নিয়ে শঙ্কিত।

এ অবস্থা চলতে থাকলে সারা দেশের তৈরি পোশাক কারখানা চালু রাখা সম্ভব নয় বলেও জানান পোশাক কারখানা মালিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ