1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

মসজিদ খোলা আছে, খতম তারাবিও হবে : ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের সব মসজিদ খোলা আছে, খোলা থাকবে এবং তারাবিও হবে।

আজ রবিবার করোনাভাইরাসের এ দুর্যোগকালীন রমজান মাসে মসজিদ খোলা রাখা ও তারাবির নামাজের বিষয়ে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মসজিদ বন্ধ না। আমরা বলেছিলাম, ওয়াক্তের নামাজে ৫ জন ও জুমার নামাজে ১০ জন উপস্থিত থাকবেন। জুমার নামাজে যে শর্ত মেনে ১০ জন থাকবেন, সে শর্ত মেনে এশার ও তারাবির নামাজের সময় ১০ জন মুসল্লি ঠিক করবেন। ২ জন কোরআনে হাফেজ সম্পূর্ণরুপে খতম তারাবি পড়বেন। খতম তারাবি বন্ধ থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, যে সব স্থানীয় মসজিদে কমিটি খতম তারাবি পড়তে চান, অবশ্যই সব মসজিদ খোলা আছে খোলা থাকবে, তারাবি হবে তবে সংক্ষিপ্ত হবে। কারণ বাইরে থেকে কোনো অসুস্থ কেউ এলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারেন। মানুষের জীবনরক্ষার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ