1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

প্রধানমন্ত্রী সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে একবার চুপ হয়ে গেলেন। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য আপনার হাজির করা উচিত ছিল। জননেত্রী শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যাচ্ছেন। আর এটাই আপনাদের গাত্রদাহের কারণ। প্রধানমন্ত্রী সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান। সততা ও সাহসই হচ্ছে তার শক্তির উৎস। 

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সংসদ ভবনের নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

বিএনপি করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করছে উল্লেখ করে কাদের বলেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছ। কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিল মির্জা ফখরুলদের। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর।

কাদের বলেন, আপনারা সংকটে পতিত মানুষের জন্য এ পর্যন্ত কী কাজ করেছেন। সরকার সকলকে নিয়ে কাজ করছে। সরকার ইতিমধ্যে সমন্বয়ে গড়ে তুলেছে কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে। সকল সরকারি সংস্থা, পেশাজীবী সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবিলায় সফল হবো ইনশাল্লাহ।

ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রমজান মাসে একশ্রেণির মুনাফাখোর, মজুদদার ও অসৎ ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দুরভিসন্ধিতে লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ