1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৬৯তম শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ১৪৮ Time View

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলাখনি বাজারে সোমবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৬৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রাকাব এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে বেলা ১২টার দিকে মধ্যপাড়া বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত, পরিচালক প্রফেসর ড. রুস্তম আলী, উপ-পরিচালক আবু হানিফ খান, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক এসএম শামসুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ