1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

ঢাকা ছাড়লেন আরো ১৭১ ব্রিটিশ নাগরিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

বাংলাদেশে অবস্থানরত আরো ১৭১ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। এ নিয়ে মোট ৫০৫ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছাড়লেন।

আজ শনিবার দুপুর ৩টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার আরো ১৭৭ জন ব্রিটিশ দেশ ছেড়েছেন। 

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোনো বাণিজ্যিক ফ্লাইট নেই। তাই একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন।

এ ছাড়া আগামীকাল রবিবার আরো একটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের এসব ফ্লাইটে শুধুমাত্র দেশটির নাগরিকরাই ঢাকা ছাড়বেন। এর আগে গত ২১ এপ্রিল প্রথম দফায় ১৫৭ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছাড়েন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ