1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলালিংকের টাওয়ার ব্যবসা পেল ভারতীয় কোম্পানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুন, ২০১২
  • ১২৬ Time View

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের টাওয়ার ব্যবসার কাজ পেলো ভারতীয় এসআরইআই গ্রুপের কুইপ্পো কোম্পানি। তিন হাজার কোটি টাকার দরপত্রে এই কাজটি পেয়েছে তারা।

উল্লেখ্য, মিশরভিত্তিক ওরাসকম গ্রুপের মালিকানাধীন বাংলালিংকের বাংলাদেশে ৫ হাজার ২শ’টি টাওয়ার রয়েছে।

বাংলালিংকের কাজটি পাওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছেন এসআরইআই গ্রুপের অরুণ কাপুর। টাওয়ার পরিচালনার এ কাজটি সংশ্লিষ্ট কোম্পানিটির রাজস্ব বাড়াতে সহায়ক হবে বলে জানিয়েছেন অরুণ কাপুর।

তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর একটি সূত্র জানিয়েছে, এভাবে অন্যকে টাওয়ার পরিচালনা করতে দেওয়া আইনের পরিপন্থি। তাই বিষয়টি বিটিআরসি পর্যবেক্ষণ করছে।

বাংলানিউজের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য জানতে বাংলালিংকের হেড অব মার্কেটিং শিহাব আহমেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ