1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

সুস্থ হলেন সাত পুলিশ, নতুন আক্রান্ত ডাক্তার-নার্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

গোপালগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে এবার শনাক্ত হয়েছেন ডাক্তার ও নার্স। অন্যদিকে আগে আক্রান্ত মুকসুদপুর থানার সাত পুলিশ সদস্য সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন। গোপালগঞ্জের সিভিল সার্জন শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, গোপালগঞ্জ জেলায় এ পর্যন্ত  ১৮ পুলিশ সদস্যসহ মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩০ জন আইসোলেশনে রয়েছেন। মুকসুদপুরের সাত পুলিশ ও টুঙ্গিপাড়ার এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হলেও তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জেলার বেশ কয়েকজনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হলে নতুন দুজনের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একজন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, অন্যজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
 
জেলায় মোট করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্যসহ ১৯জন, কাশিয়ানী উপজেলায় পাঁচ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ছয় জন, টুঙ্গিপাড়া উপজেলায় সাত জন ও কোটালীপাড়া উপজেলায় ২জন। তাদের মধ্যে মোট নয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ