1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

করোনা দীর্ঘস্থায়ী হলেও খাদ্য ঘাটতি হবে না : এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতার কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা সরকারের রয়েছে।

আজ বৃহস্পতিবার কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকা লাকসাম ও মনোহরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকি ও পর্যালোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তাজুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের সচেতনতার অভাবে এখনো সামাজিক দূরত্ব কোথাও কোথাও নিশ্চিত হচ্ছে না। তবে এ বিষয়টি স্থানীয় সরকারের প্রতিনিধিরা মনিটরিং করছেন। সময়ের ব্যবধানে তা নিশ্চিত হবে বলে আশা করা যায়।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি মন্ত্রণালয় দায়িত্বশীল ভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। দ্রুতই আমরা করোনা মোকাবেলায় সফল হব ইনশাল্লাহ। কৃষকের মাঠের ধান কাটতে সহযোগিতা করা দরকার। মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাজের উৎসাহ দিতেই আমি নিজ নির্বাচনী এলাকায় এসেছি। লাকসাম-মনোহরগঞ্জের প্রশাসন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ