1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

ছুটি বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৪৩ Time View

চলমান ছুটি আরো এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সচিবালয়ের একাদিক উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর সায় পেলে আগামিকাল বুধবার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র জানানয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার মিলে ছুটি ২ মে পর্যন্ত বাড়ছে। বর্তমানে গত ২৬ মার্চ থেকে টানা ২৫ এপ্রিল পর্যন্ত ৩১ দিনের ছুটি চলছে। এর মধ্যে প্রথম দফায় ছুটি ঘোষণার পর আরো তিন দফা ছুটি বাড়ানো হয়। এবার চতুর্থদফা ছুটি বাড়ানো হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো কালের কণ্ঠকে জানায়, ছুটি বাড়বে তা পরিস্থিতিরই দাবি। মানুষ যাতে ঢাকায় আসার জন্য কোনো প্রস্তুতি না নেন সেজন্য আগে-ভাগেই বাড়তি ছুটি ঘোষণা করা হবে।

এর আগে, এপ্রিলের শুরুতে গার্মেন্টস কর্মীদের ঢাকার দিকে রওনা হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ