1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

করোনা ইস্যুতে ওআইসি’র বিশেষ বৈঠক কাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি মোকাবিলায় সহযোগিতার বিষয়ে জন্য বিশেষ বৈঠক ডেকেছে বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। আগামীকাল ২২ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহামারী শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ। ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।
 
বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান হিসেবে আগামীকালের বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আবদুল মোমেন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ