1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান ‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০ অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধ, যুবক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

রাজধানীর মোহাম্মদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলী হোসেন টিটু নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে মোহাম্মদপুরের বসিলার তিনরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। 

নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি, গত ১ এপ্রিল রাতে লকডাউনের মধ্যে রাজধানীর কলেজগেটে বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় সংঘটিত ডাকাতিতে জড়িত ছিলেন টিটু।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর জোন) আনিস উদ্দিনের ভাষ্যমতে, দুইটি এলাকায় ডাকাতির সঙ্গে সরাসরি যুক্ত সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজুকে (২৫) গত রবিবার (১২ এপ্রিল) রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ওই ডাকাতিতে আলী হোসেন টিটুর জড়িত থাকার তথ্য পাওয়া যায়। সে অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে বসিলা এলকায় গেলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে আলী হোসেন টিটু মারা যান।

আনিস উদ্দিন বলেন, টিটু ডাকাত চক্রটির মূল হোতা। তার নেতৃত্বের রাজধানীতে ডাকাতিগুলো সংঘটিত হয়েছিল। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ