1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

প্রিমিয়ার লিগের খেলোয়াড়েরা দিলেন ৪২ কোটি টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৫৯ Time View

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে শামিল হলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ২০ ক্লাবের ১৬৫ জন খেলোয়াড়। যে যেভাবে পেরেছেন, সেভাবে আর্থিক অনুদান দিয়ে বড় অঙ্কের ‘প্লেয়ার্স টুগেদার’ নামে তহবিল গঠন করেছেন তারা। একটি সূত্র বলছে, ধারণা করা হচ্ছে ওই তহবিলে প্রায় ৪০ লাখ পাউন্ড যোগ হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকারও বেশি। 

এই আর্থিক সহায়তা দেশটির জাতীয় স্বাস্থ্যসেবার দাতব্য তহবিলে জমা দেয়া হবে। প্লেয়ার্স টুগেদার উদ্যোগটা মূলত লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনের। করোনাভাইরাসের জন্য সহায়তা করতে গত কয়েকদিনে ২০ ক্লাবের অধিনায়কেরা কয়েকবার আলোচনা করেছেন। অনেক খেলোয়াড় রাজিও হতে চাননি। তাদের রাজি করানোরও চেষ্টা করা হয়েছে।

খেলোয়াড়দের সঙ্গে এই তহবিলে দান করতে সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিলসহ আরও পাঁচজন এগিয়ে এসেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনার বিরুদ্ধে যাঁরা লড়াই করছেন, এই উদ্যোগের অনুদান দিয়ে এনএইচএসসিটি শিগগিরই তাদের নানাভাবে সাহায্য করবেন। এনএইচএসের ডাক্তার ও চিকিৎসাকর্মী, স্বেচ্ছাসেবী ও কোভিড-১৯ রোগে আক্রান্তদের সহায়তা করা হবে।’

স্প্যানিশ, জার্মান, ইতালির অনেক ক্লাবে খেলোয়াড়রা বেতন কাটায় রাজি হলেও প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এখনো বেতন কর্তন নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ