1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক-দেড় বছর যাবে, মানুষ আমাদের কাছে জবাবদিহিতা আশা করবে : পানিসম্পদ মন্ত্রী নতুন নয়, আগের শুল্কই প্রতিস্থাপন করেছে যুক্তরাষ্ট্র: বাণিজ্যমন্ত্রী চীনের সাথে বিএনপির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে: ভূমিমন্ত্রী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

নৌবাহিনীর ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৪০ Time View

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর গুলশান ও আমেরিকান দূতাবাস সংলগ্ন কূটনৈতিক এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। আজ মঙ্গলবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এসকল কার্যক্রম পরিচালনা করে। এসময় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এম পি আকবর হোসেন পাঠান (ফারুক) সহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে নৌবাহিনী রাজধানীর ভাষানটেক এলাকায় গরীব, দুস্থ ও আসহায় ৫০০ পরিবারের মাঝে চাল-৭ কেজি, ডাল-২.৫ কেজি, তৈল-২.৫ কেজি, চিনি-১ কেজি, আলু- ৫ কেজি, লবন-১ কেজি, সাবান- ৬টি ও মাস্ক-৪টিসহ ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করে।

এছাড়া নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী করতে নানা পরামর্শ প্রদান করছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জনগণের সাথে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ