1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল খেলাধুলা স্থগিত থাকবে : প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৫৮ Time View

করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। এখন প্রশ্ন উঠেছে, আর কতদিন এভাবে খেলা বন্ধ থাকবে? এর জবাব আজ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন, উদ্ভূত পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের সকল খেলাধুলা আপাতত স্থগিত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।’

উল্লেখ্য, গত ১৬ মার্চ সচিবালয়ের সভাকক্ষে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ৩১ শে মার্চ পর্যন্ত সকল প্রকার খেলাধুলা স্থগিতের ঘোষণা দেন। এছাড়াও করোনা মোকাবেলায় ইতিমধ্যে দেশের সকল স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়ামগুলি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করতে পারবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ