1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

করোনাকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে বিএনপি : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৯ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে বিএনপি। বিএনপি নেতাদের বলব, এই দুঃসময়ে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকুন। জনগণের পাশে থেকে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলা করুন।

আজ বুধবার (০১ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশের এই সংকট মুহূর্তে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিকভাবে ফয়দা লোটার চেষ্টা করছে।

কাদের বলেন, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সারাবিশ্ব আজ উদ্বিগ্ন এবং এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে। আজকের এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে নিরলস কাজ করে যাচ্ছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এই পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত।

সংবাদ সম্মেলনে পদ্মা সেতুর কাজের সর্বশেষ অগ্রগতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কাজ ৮৬ দশমিক ৭৫ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৮.৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ