1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করল নৌবাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর মিরপুর ১৪ নম্বর, ইব্রাহিমপুর, কচুক্ষেত, ভাষানটেক ও তৎসংলগ্ন এলাকার প্রধান সড়ক, ফুটপাত, স্থানীয় বাজার, মসজিদসহ আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে নৌবাহিনীর তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। গতকাল শনিবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে। এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে নৌসদস্যরা রাজধানীর বনানী ও গুলশানের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক পানি ছেটানো কার্যক্রম পরিচালনা করে।

এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, মংলা এবং কাপ্তাইয়ে নৌবাহিনীর দ্বায়িত্বপূর্ণ এলাকাগুলোতে দিনব্যাপী জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। সেইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ স্থানীয় ঈমামদের নানা পরামর্শ প্রদান করে।

পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও আসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসনের সাথে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ