1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ

বুয়েটে শিক্ষকদের কোয়ার্টার ‘লাল ভবন’ লকডাউন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের কোয়ার্টার ‘লাল ভবন’টি লকডাউন করেছে বুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার রাতে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি জানান, বুয়েট শিক্ষকের মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ওই শিক্ষকদের কোয়ার্টার লাল ভবনটি লকডাউন করেছে বুয়েট কর্তৃপক্ষ। বুয়েট শিক্ষকের মা সম্প্রতি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।

ওসি আরো জানান, ভারত থেকে চিকিৎসা শেষে ওই শিক্ষকের মা নারায়ণগঞ্জে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে ওই শিক্ষক তার মা ও বোনকে কোয়াটার ‘লাল ভবনে রাখেন। পরে তাদের করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে দুজনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হলে শুধু ওই শিক্ষাকের মায়ের করোনাভাইরাস পজিটিভ আসে। এ কারণেই শিক্ষকদের লাল ভবনটি লকডাউন করা হয়। ওই ভবনে অবস্থানকারীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আক্রান্ত ওই শিক্ষকের মায়ের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো আছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ