1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

বিমানের ফ্লাইট বাতিল ১৫ এপ্রিল পর্যন্ত, চলবে লন্ডন, ম্যানচেস্টার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৫০ Time View

বাংলাদেশ বিমানের যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার ছাড়া বিভিন্ন ফ্লাইট বাতিলের মেয়াদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান।

বাংলাদেশ বিমানের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক রুটের শিডিউল ফ্লাইট আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় ঢাকা লন্ডন সিলেট ঢাকা ও ঢাকা ম্যানচেস্টার সিলেট ঢাকা রুটের বিমান চলাচল করবে।

বিমান সূত্র জানিয়েছে, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, করোনার বিস্তাররোধে ও বিভিন্ন দেশের সিদ্ধান্তের কারণে আরো বেশ কয়টি রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। গত ১৭ মার্চ মালয়েশিয়াকে ‘লক-ডাউন’ ঘোষণা করা হলে কুয়ালালামপুর রুটের ফ্লাইটও বাতিল করে দেয় বাংলাদেশ বিমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ