1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

নতুন আক্রান্ত তিন, একজন আইসিইউতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০। এই তিন রোগীর মধ্যে একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসেছিলেন।

আজ শুক্রবার রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এর মধ্যে একজন পুরুষ সম্প্রতি ইতালি ভ্রমণ করেছিলেন। বাকি দুজন ইতালি থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিলেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজনের বয়স ৭০ বছর, তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকি দুই আক্রান্তের বয়স ৩০ বছর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমা সুলতান বলেন, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করায় করোনা হওয়ার ঝুঁকি রয়েছে।

প্রসঙ্গত, ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তির মৃত্যু নিশ্চিত করে সরকার। ওই ব্যক্তি ছিলেন পুরুষ, যাঁর বয়স ৭০ বছর।

সরকার থেকে তখন বলা হয়েছিল, মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ