1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

ইমিগ্রেশন শেষে বিদেশফেরতদের নেওয়া হবে সেনা তত্ত্বাবধানে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

বিমান থেকে নেমে ইমিগ্রেশন শেষের পরই যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (১৯ মার্চ) আইএসপিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বাংলাদেশে সংক্রমণ ও বিস্তৃতির সম্ভাব্যতা এবং প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ সেনাবাহিনীকে দুটি কোয়ারেন্টিন সেন্টার পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানবন্দর সংলগ্ন হাজি ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ী (সেক্টর-১৮) সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ দুইটি কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির অংশ হিসেবে বিদেশ হতে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্ক্রিনিং করার পর স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত ব্যক্তিবর্গকে বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ সব যাত্রীদের বিমানবন্দর হতে কোয়ারেন্টিন সেন্টারে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন, সেন্টারে থাকাকালীন আহার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, সংস্থা,অধিদপ্তর ও বাহিনী এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানানো হয়েছে।

আশকোনা ও দিয়াবাড়ি কোয়ারেন্টিন সেন্টারে দুটি নিয়ন্ত্রণ কেন্দ্রও স্থাপন করেছে সেনাবাহিনী। তার ফোন নম্বরও দেওয়া হয়েছে, প্রয়োজনে যাতে যোগাযোগ করা যায়।

নম্বর দুটি হলো- আশকোনা হজ ক্যাম্প- ০১৭৬৯০১৩৪২০, ০১৭৬৯০১৩৩৫০। উত্তরা দিয়াবাড়ী ক্যাম্প- ০১৭৬৯০১৩০৯০, ০১৭৬৯০১৩০৬২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ