1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

কলকাতায় ল্যান্ড না করে ফিরে এলো বিমানের এয়ারবাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুন, ২০১২
  • ১২৩ Time View

যান্ত্রিক ক্রটির কারণে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের কলকাতাগামী একটি ফ্লাইট ঢাকা ত্যাগের ২ ঘণ্টার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে এসেছে।

শুক্রবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ বিমানের এয়ারবাস এ-৩১০ কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। কলকাতা বিমান বন্দরে অবতরণের আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি টের পান বৈমানিক। এ সময় তিনি দেখতে পান উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। তাৎক্ষণিকভাবে তিনি কলকাতা বিমান বন্দরে অবতরণ না করে ঢাকার উদেশে রওয়ানা হন। দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উড়োজাহাজটি নিরাপদে বিকল্প পদ্ধতিতে জরুরি অবতরণ করে।

বিমানের প্রকৌশল শাখার একজন প্রকৌশলী জানান, কলকাতায় অবতরণ না করে বৈমানিক বুদ্ধিমক্তার পরিচয় দিয়েছেন। কারণ উড়োজাহাজটি কলকাতায় অবতরণ করলে যান্ত্রিক ত্রুটি মেরামত করতে বিমানকে সমস্যায় পড়তে হতো।

এ বিষয়ে বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক জানান, এটি কোনো জরুরি অবতরণ নয়, বিকল্প পদ্ধতিতে বৈমানিক অবতরণ করেছেন। আমরা উড়োজাহাজটি দ্রুত মেরামত করার চেষ্টা করছি।

বিমান সূত্রে জানা গেছে, কলকাতাগামী যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ