1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

অতিরিক্ত কেনাকাটা করবেন না: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৪০ Time View

জনগণকে স্বাভাবিক কেনাকাটার পরিবর্তে বাজারে গিয়ে অতিরিক্ত কেনাকাটা না করার অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, ‘বাজারে নিত্যপণ্যের যে জোগান আছে, তাতে আমাদের কোনো অবস্থান থেকেই কোনো সমস্যা হওয়া কথা না। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই এ বিষয়ে সংবাদ সম্মেলন করব। কারণ, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। গতকালই আমরা এ খবর পেয়েছি।’ তিনি বলেন, ‘একশ্রেণির মানুষ আছে, তারা বাজারে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের সমস্যা হওয়ার কথা না। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে।’

মন্ত্রী বলেন, চাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভালো আছে। তিনি জানান, রোজা উপলক্ষে বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে টিসিবি।

সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মো. জাফরউদ্দীন বলেন, ‘ভোক্তা অধিকারের সাতটি দল বাজারে কাজ করছে। কোনো ভোক্তার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ