1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

করোনা নিয়ে সরকার লুকোচুরি করছে না : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩৯ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনাভাইরাস নিয়ে সরকার কোনো লুকোচুরি করছে না। অনেকেই বলছে- করোনাভাইরাস নিয়ে সরকার লুকোচুরি করছে। কিন্তু ব্যাপারটা তা নয়। বরং সরকার প্রতিদিন আপডেট জানাতে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলকে তথ্য জানাচ্ছে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের এই সংকটময় সময়ে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বরং বিষোদ্গার করছে। কিছু লিফলেট ছাপিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা চাইব, এমন সময় বিষোদ্গারের রাজনীতি না করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সকলে সম্মিলিতভাবে কাজ করতে।

কাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরা অনেক এগিয়ে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, হিসেব করলে দেখা যাবে, পৃথিবীর প্রায় ৭০ ভাগ কাজ নারীরা করেন। কর্মজীবী নারীরা একদিকে যেমন অফিস সামলান, তেমনই অন্যদিকে ঘরে ফিরে সংসার সামলান। পৃথিবীর উন্নয়নে তাদের ভূমিকা অগ্রগণ্য।

অনুষ্ঠানে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, কোষাধ্যক্ষ আক্তার জাহানসহ সংগঠনের সদস্য নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ