1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোয় গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৭ Time View

করোনা ভাইরাস প্রতিরোধে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, মোরশেদ আলম, রওশন আরা মান্নান ও আদিবা আনজুম মিতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখনও সেভাবে করোনাভাইরাস দেখা যায়নি। কিন্তু বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই এটি ছড়িয়ে পড়লে অনেকে আক্রান্ত হতে পারেন। এজন্য সংসদীয় কমিটি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। এজন্য জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরের উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পসমূহের বাস্তব অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরীর প্রস্তাবমতে সাংসারিক কর্মকাণ্ডে নিয়োজিত নারী সমাজের অবদানকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ