1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৪২ Time View

বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। গতকাল বুধবার রাতে নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে ২-১ গোলে হেরেছিল পিএসজি।

এদিন ম্যাচের ২৮তম মিনিটেই দি মারিয়ার কর্নারে ডাইভিং হেডে নেইমারের গোলে এগিয়ে যায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। দি মারিয়ার বাড়ানো বল পেয়ে কোণাকোণি শট নিয়েছিলেন পাবলো সারাবিয়া। শেষ মুহূর্তে হুয়ান বেরনাতের আলতো টোকায় দিক পাল্টালে বল ঠিকানায় পৌঁছে যায়।

বিরতির পর ৮৯তম মিনিটে কান লালকার্ড দেখলে ডর্টমুন্ডের ম্যাচ ফেরার পথ আরও কঠিন হয়ে যায়। আক্রমণে ওঠা নেইমারকে পেছন থেকে ফাউল করার পর তার সঙ্গে তর্কে জড়ান জার্মান এই মিডফিল্ডার। এক পর্যায়ে নেইমারকে ধাক্কা মেরে ফেলে দেন। দুই পক্ষের খেলোয়াড়রাও জড়িয়ে পড়েন হাতাহাতি, ধাক্কাধাক্কিতে।
এ ঘটনায় নেইমার, মার্কিনিয়োস ও ৭৯তম মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে গ্যালারিতে বসে থাকা দি মারিয়াকেও হলুদ কার্ড দেখান রেফারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ