1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বসল পদ্মা সেতুর ২৬তম স্প্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৪০ Time View

পদ্মা সেতুর ২৬তম স্প্যান বসানো হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর বসানোর কাজ শেষ হয়।

২৫তম স্প্যান বসানোর ১৮ দিনের মাথায় বসানো হলো ২৬তম স্প্যানটি। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর তিন হাজার ৯০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে জাজিরা প্রান্তের দিকে রওনা দেয়। দুপুর ২টার দিকে জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে পৌঁছায় স্প্যানটি।

আজ মঙ্গলবার (১০ মার্চ) ভোরে স্প্যানটি পিলারের ওপর ওঠানোর কাজ শুরু হয়। সকাল ৯টা ৫ মিনিটে স্প্যানটি পুরোপুরি বসানোর কাজ সম্পন্ন হয়। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো কাজ শেষ হবে।

হুমায়ুন কবির আরো জানান, পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৯টির। সেতুতে দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৬৯০টি বসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ