1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

ভয়ংকর লিটনের ১৭৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৬৩ Time View

সিরিজের প্রথম ম্যাচে হাঁকিয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন। আজ তৃতীয় ম্যাচেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন লিটন দাস। শুধু সেঞ্চুরিই নয়, ৭ ওভার কমে যাওয়া ম্যাচে এই ড্যাশিং ওপেনার এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত তাকে থামতে হয়েছে ১৭৬ রানে।

লিটনের ১৪৩ বলের টর্নেডো ইনিংসে ছিল ১৬টি চার এবং ৮টি ছক্কার মার। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ড ছিল তার ওপেনিং সঙ্গী তামিম ইকবালের- ১৫৮। একইসঙ্গে তামিম ইকবালের ৭ ছক্কা ছাড়িয়ে ইনিংসে সর্বোচ্চ ৮ ছক্কায় আরেকটি রেকর্ডও গড়েন লিটন।

লিটনের বিদায়ের সঙ্গে ভাঙে ২৯২ রানের ওপেনিং জুটি! ওয়ানডে ফরম্যাটে এটা যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। অন্যপ্রান্তে থাকা তামিম ইকবালও সেঞ্চুরি তুলে নিয়েছেন। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের দুই ওপেনার। তাদের রেকর্ড গড়া ইনিংসে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে গড়েছে তিনশ ছাড়ানো সংগ্রহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ