1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ঝড়বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত, হতে পারে শিলাবৃষ্টিও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪০ Time View

সাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে ঝড়বৃষ্টি হতে পারে।

এতে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে। আগামী সোমবার নাগাদ বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

রাজধানীতে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় (০৬-১২) কিমি, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ