1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বাংলাদেশে চীনা প্রকল্পে করোনাভাইরাস প্রভাব ফেলবে না : দূত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৪০ Time View

ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে চীনের সহায়তায় চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলোতে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশে চীনের বৃহদাকার উৎপাদন ও পরিচালনা কার্যক্রমে করোনাভাইরাসে প্রাদুর্ভাবের কারণে উল্লেখযোগ্য বিরূপ প্রভাব পড়বে না।

চীনা রাষ্ট্রদূত আজ বুধবার পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের সিআরইসি প্রকল্প ব্যবস্থাপনা কার্যালয়ের প্রথম বিভাগের প্রধান ক্যাম্পে এসব কথা বলেন।

রাষ্ট্রদূত আশা করেন বাংলাদেশ ও চীন এখানে চীনের সহায়তায় পরিচালিত নির্মাণ প্রকল্পগুলোর কাজ পুনরায় শুরু করতে একসাথে কাজ কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিমিং বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে তার দেশ ও বাংলাদেশ সরকার বাংলাদেশের সকল ক্ষেত্রে একযোগে কাজ করবে। চীন-বাংলাদেশ সহযোগিতা দুর্বল হবে না, বরং জোরদার হবে। অনেক বড় প্রকল্প এখনও স্থগিত হয়নি, নিয়মিত নির্মাণাধীন রয়েছে।

লিমিং আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে বাংলাদেশের জনগণ চীনা জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে শোক ও সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন এবং বাংলাদেশ চীনা জনগণকে বিভিন্ন ধরণের চিকিৎসা ও স্বাস্থ্য সরঞ্জাম পাঠিয়েছেন উল্লেখ তিনি বলেন, এই পদক্ষেপগুলো চীনা পক্ষকে গভীরভাবে স্পর্শ করেছে এবং এসবকিছু চীনা ও বাংলাদেশি জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি এবং গভীর বন্ধুত্বের প্রতিফলন ঘটায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ