1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

টিভি চ্যানেলকে শিল্প ঘোষণা চেয়ে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৪১ Time View

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

মন্ত্রিপরিষদ সচিব, তথ্য সচিব, শিল্প সচিব, আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, জাতীয় অর্থনীতিতে বেসরকারি চ্যানেলগুলোর অবদান অনেক। এই সেবাখাতটিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিলে এই সেক্টর আরো উন্নত হবে; যা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে প্রচারের ফলে বিশ্বে কোটি কোটি দর্শক তার সুফল পাবে। একজন ভোক্তা হিসেবে তিনি এ নোটিশ পাঠিয়েছেন বলেও জানান এই আইনজীবী।

নোটিশে বেসরকারি চ্যানেলগুলোকে শিল্প হিসেবে ঘোষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয় এতে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে নোটিশে আরো বলা হয়, সংবাদপত্রসহ ৩৩টি সেবাখাতকে শিল্প হিসেবে ঘোষণার প্রস্তাব করা হয়েছে। কিন্তু টেলিভিশন চ্যানেলসমূহকে এর মধ্যে অর্ন্তভুক্ত করা হয়নি। বিশ্বে টিভি চ্যানেলসমূহকে শিল্প হিসেবে ঘোষণার নজির রয়েছে। টিভি চ্যানেলগুলো সমাজের নানা অসংগতি তুলে ধরে। যা সমাজ বিনির্মাণে ভূমিকা পালন করে।

এর আগে, ২০১৪ সালে সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ