1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

কেবল বিলবোর্ডে উজ্জ্বল নেতাদের দলে দরকার নেই : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের এত নেতা দরকার নেই। আমাদের আজকে সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় যে কত নেতা! নেতার অভাব নেই। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দেখাবেন, লোকে চেনেও না! উনি বিলবোর্ডে উজ্জ্বল। এসব দেখতে পাওয়া যায়।

আজ রবিবার দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ত্যাগীদের নিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে। দলে সাচ্চা কর্মী দরকার। পকেটের লোক দিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাভোগীদের হাতে চলে যাবে। দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নিজস্ব সিন্ডিকেট করা যাবে না। ক্ষমতার দাপট দেখানো চলবে না। ত্যাগের মহিমায় ভোগের সংস্কৃতি ত্যাগ করে মুজিবসেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ বার্ষিকীতে রাজশাহীতে মার্চ মাসে আমাদের প্রথম সম্মেলন। বঙ্গবন্ধুই নির্ভর বাতিঘর। আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভোগের জন্য নয়, ত্যাগের মহিমায় দলকে এগিয়ে নিতে হবে। মানুষের ক্ষমতা বেঁচে থাকে না। দল উন্নয়নে মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে অশুভ শক্তি। নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি চক্রান্ত করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর যেন কোনো দিন সাম্প্রদায়িক শক্তি, অন্ধকারের শক্তি ক্ষমতায় না আসতে পারে সে জন্য আওয়ামী লীগকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়া মীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এর সভাপতিত্বে রাজশাহী নগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় সংসদের হুইপ ও জাতীয় সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা ড. আব্দুল খালেক ও ড. সাইদুর রহমান খান, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও আখতার জাহান।

düzce escort bayan

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ