1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

এবার জিম্বাবুয়ের ফুটবলে নিষেধাজ্ঞা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৭ Time View

গত বছর জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডই বিলুপ্ত করে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার সমস্যার শুরু আফ্রিকান দেশটির ফুটবল অঙ্গনে। নিম্নমানের স্টেডিয়ামের কারণে নিজেদের দেশে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞার কবলে পড়েছে জিম্বাবুয়ে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। জিসিএএফ কর্তৃক এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জিফা।

গত নভেম্বরে জিম্বাবুয়ের ফুটবল স্টেডিয়াম তদন্ত করেছিল সিএএফ। সেই তদন্তে স্টেডিয়ামের অনেক ত্রুটি পায় সিএএফ। পরবর্তীতে নেতিবাচক রিপোর্ট প্রকাশ করে রিপোর্ট প্রকাশ করে এবং জিম্বাবুয়েতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা দেয় সিএএফ। অবশ্য তদন্তের বেশ আগেই জিফাকে স্টেডিয়ামের উন্নতির জন্য নিদের্শ দিয়েছিলো সিএএফ। কিন্তু আর্থিক সমস্যার কারণে স্টেডিয়ামের উন্নতি করতে পারেনি জিম্বাবুয়ে।

এদিকে, আগামী মাসে আফ্রিকান কাপ অব নেশনশের কোয়ালিফাইং ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলজেরিয়াকে আতিথেয়তা দেওয়ার কথা জিম্বাবুয়ের। কিন্তু নিষেধাজ্ঞার কবলে পড়ায় এখন ম্যাচটি নিরপেক্ষ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ম্যাচটি আায়োজনে প্রতিবেশী কোন ভেন্যুর খোঁজ শুরু করেছে জিফা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ