1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিদ্যুৎ-পানির ‘সামান্য’ মূল্যবৃদ্ধিতে ভোগান্তি হবে না : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ-পানির সামান্য মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না। সামনের মৌসুমে যাতে পানির হাহাকার সৃষ্টি না হয় সেজন্য সামান্য মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম বাড়ানো হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দিতে হচ্ছে। মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। প্রত্যেক ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালাতে চাই। সামনে গরমের মৌসুম, লোকজন যেন কষ্ট না পায় সেজন্য আমরা বিদ্যুৎব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে চাই।

খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোনো রাজনৈতিক নেতা বা দলের বিরুদ্ধে নয়। আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই তারা এ কর্মসূচি পালন করছে। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের একটা কর্মসূচি বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ