1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মুগদায় ছিনতাইকারীর হাতে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে তারিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। ছিনতাইকারীরা ব্যাগ টান দেওয়ায় তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। ট্রেন ধরার জন্য তাঁরা ভোরে কমলাপুরে যাচ্ছিলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তরিনা বেগম সিলেটের কোতোয়ালি থানার মোল্লাপাড়ার শশীতলা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া।

তারিনার স্বামী গণমাধ্যমকে জানান, রাজারবাগ থেকে কমলাপুর রেলস্টেশনে যাচ্ছিলেন তারা। পথে মুগদার ইউনিক বাস কাউন্টারের সামনে আসলে ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিক্সা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ৬ টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তারিনার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ