1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

চলছে ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেলে ৫টা পর্যন্ত।

তিন হাজার ১৬০ জন ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকায় নির্বাচন হচ্ছে। এতে পাঁচ প্যানেলে প্রার্থী ৮৯ জন। সভাপতি প্রার্থীরা হলেন আবু জাফর সূর্য, এস এম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, সোহেল হায়দার চৌধুরী এবং নাসিমা আক্তার সোমা। সহ-সভাপতি প্রার্থীরা হলেন আতিকুর রহমান চৌধুরী, এমএ কুদ্দুস, খন্দকার মোজাম্মেল হক, ফিরোজ আলম মিলন, মো. মোশারফ হোসেন।

সাধারণ সম্পাদক পদে আট প্রার্থী। এঁরা হলেন আকতার হোসেন, অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ। যুগ্ম সম্পাদক পদে পাঁচ প্রার্থী হলেন খায়রুল আলম, মনিরুজ্জামান উজ্জ্বল, মহিউদ্দিন কাদের, মানিক লাল ঘোষ এবং রফিক আহমেদ। কোষাধ্যক্ষ পদে প্রার্থী চারজন। এঁরা হলেন আশরাফুল ইসলাম, জগলুল কবির নাসির, রেজাউল করিম, শাহাদাৎ রানা।

সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী পাঁচজন- এ জিহাদুর রহমান জিহাদ, গোলাম মুজতবা ধ্রুব, মতলু মল্লিক, মামুন আবেদীন, শফিক রহমান। প্রচার সম্পাদক পদে প্রার্থী চারজন- আছাদুজ্জামান, একেএম ওবায়দুর রহমান, এম শাহজাহান, কায়সার হাসান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী পাঁচজন- দুলাল খান, ফজলুল হক বাবু, মহিউদ্দিন পলাশ, মোস্তফা কামাল সুমন মোস্তফা, মো. সাজেদুল ইসলাম রাজু। জনকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ৫ জন- এম জহিরুল ইসলাম, জাহিদা পারভেজ ছন্দা, সমীরন রায়, সোহেলী চৌধুরী, রাজীব উদ দৌলা চৌধুরী। দপ্তর সম্পাদক পদে প্রার্থী ৪ জন- আমানউল্লাহ আমান, এম সাইফ আলী, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন। এঁরা হলেন অনজন রহমান, অজিত কুমার মহলদার, আকলিমা বেগম লিমা, আনিছুর রহমান, আব্দুল বাসেত আকন, আব্দুস সালাম, ইব্রাহিম খলিল খোকন, ইসমত জেরিন, ইস্রাফিল হাওলাদার, এ এম শাহজাহান মিয়া, এম মামুন হোসেন, এস এম বাবুল হোসেন, জাফর আহমদ, জি এম মাসুদ ঢালী, নাইম আহমেদ জুলহাস, নাসির উদ্দিন বুলবুল, ফারুক মজুমদার, মহসিন বেপারী, মো. আনিসুর রহমান রাহাদ, মোহাম্মদ মহসীন আলী, মোতাহার হোসেন, মো. সফিউর রহমান, মো. রফিকুল ইসলাম, রাজু হামিদ, ফারজানা সুলতানা, শেখ মোহাম্মদ আমিনুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শাহনাজ পারভিন এলিস, শাহিন বাবু, সাকিলা পারভিন, সিকে সরকার, সালাম মাহমুদ, সালাহ উদ্দিন আহমেদ, সলিম উল্লাহ সেলিম, সায়েদুল ইসলাম বাদল, সাহীন কাওসার, সুরাইয়া অনু ও সিদ্ধার্থ শংকর ধর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ