1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিদ্যুৎ আরো সহজলভ্য করতেই সাময়িক মূল্য বৃদ্ধি : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

দেশের ৯৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। শতভাগের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ানোর ফলে সাময়িক কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁও রোডস্থ হাতিরপুল ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ার দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আমলে বিদ্যুৎ আর পানির সেবা পেতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই শহরে পানি আর বিদ্যুতের হাহাকার লেগে থাকতো। এই হাহাকার যেনো আর কখনো না হয়। এই পানি আর বিদ্যুতের সরবরাহ যাতে অব্যাহত থাকে যাতে মুজিববর্ষে। এখন ৯৬ ভাগ মানুষ বিদুৎ সেবা পাচ্ছে। মুজিববর্ষে শেখ হাসিনার অঙ্গীকার ১০০ ভাগ লোকের ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌছে দিব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনাদের দীর্ঘ স্থায়ী সমাধানের জন্য সাময়িক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ আরো সহজলভ্য করার জন্য সাময়িকভাবে একটু মূল্য বৃদ্ধি হচ্ছে। আমি আশাকরি ঢাকাবাসী এটা মনে নিবে। আপনাদের বিদ্যুতের সরবরাহে কোনো ঘাটতি হবে না। ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে।

তিনি আরো বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হয়েছে। দিনের পর দিন, ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতহীন অন্ধকারে আপনারা থেকেছেন। পানি থাকে নি মানুষকে নিদারুণ কষ্ট করতে হয়েছে। আমাদের আমলে যে বিদ্যুতের দাম বাড়ছে তা সাময়িক, এটা মেনে নিবেন, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের আহ্বান।

এ সময় আরো বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের সভাপতি রুহুল আমিন মজুমদার, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীসহ অনেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ